
১:২৫ AM

HBNtv.com
No comments
যোদ্ধা ডটকম :: মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের লাগাতার হামলায়
ক্ষত-বিক্ষত গাজা উপত্যাকা। নারী, শিশু থেকে শুরু করে কেউই রেহাই পাচ্ছে না
আগ্রাসী ইসরাইলের হাত থেকে। রাত-দিন বোমাবর্ষণ চলছে। সর্বশেষ সাংবাদিকদের
লক্ষ্য করে হামলা করতেও পিছপা হয়নি ফিলিস্তিনিদের ভূখণ্ডে গেড়ে বসা ইসরাইল।
গতকাল দু’টি মিডিয়া ভবন লক্ষ্য করে হামলা করে ইসরাইলের বিমানবাহিনী। এতে
গুরুতর আহত হন মানুষের তথ্য অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকতার দায়িত্ব পালন
করতে থাকা ৮ ফিলিস্তিনি সাংবাদিক। গতকাল পর্যন্ত লাগাতার পঞ্চম দিনের মতো
নিরীহ ও কার্যত অবরুদ্ধ গাজাবাসীর প্রতি দখলদার ইসরাইলের সর্বাত্মক হামলা
চলছিল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইল বড় ধরনের
অভিযানের জন্য প্রস্তুত বলার পর থেকে জলপথ ও আকাশ পথে চলছে আগ্রাসী হামলা।
ইসরাইলের এই হামলার পাল্টা জবাব দেয়ার চেষ্টা করছে গাজার হামাস। তারা
ইসরাইলে রকেট ছুড়ছে। এতে কয়েকজন ইসরাইলি নিহতও হয়েছে। গতকাল পর্যন্ত ইসরাইল
গাজা ভূখণ্ডের কমপক্ষে ১০০টি লক্ষ্যবস্তুতে বোমা হামলা করেছে। অনেকটা
মৃত্যুপুরী ও ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে গাজা। স্কুল, কলেজ,
বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ৫ দিন ধরে। মানুষ শুধু
প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কেনার জন্য প্রাণ হাতে নিয়ে বের হচ্ছে বাসা থেকে।
রাস্তায় কেবল অ্যাম্বুলেন্স ড্রাইভার ও সাংবাদিক ছাড়া কোন মানুষ দেখা যায়
না। রাতেও চলাচল করার কোন পথ নেই। ইসরাইলের ড্রোন সারা রাত চক্কর দিয়ে
বেড়াচ্ছে মাথার উপর। মানুষ দেখলেই হামলা করা হচ্ছে। ইসরাইল হামাসকে লক্ষ্য
করে হামলা করছে বললেও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক মানুষ। এ
পর্যন্ত ৫২ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ১১টি অবুঝ
শিশু নিহত হয়েছে। গতকাল বিকালে এক হামলায় একসঙ্গে নিহত হয়েছেন ৬ বেসামরিক
ফিলিস্তিনি। এমতাবস্থায় দু’পক্ষ থেকেই যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু হয়েছে
বলে জানা গেছে। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, গাজায় বড় ধরনের
হামলা ইসরাইলের আন্তর্জাতিক সমর্থন হ্রাস করতে পারে। তবে স্বভাবসুলভভাবে
ইসরাইলের এ আগ্রাসী হামলার জন্য গাজার নিয়ন্ত্রক হামাসকে দায়ী করেছেন তিনি।
এদিকে নৃশংস এ হামলার মাঝে গতকাল আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, তার সেনাবাহিনী যে কোন ধরনের কার্যক্রম চালানোর
জন্য তৈরি। তিনি বলেন, হামাসসহ সব ধরনের ‘সন্ত্রাসী’ সংগঠনগুলো থেকে
উচ্চমূল্য আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বড় ধরনের অপারেশনের জন্য তৈরি
রয়েছে ইসরাইলি বাহিনী। এদিকে সাংবাদিকদের প্রতি হামলার বিষয়ে ইসরাইলি
সেনাবাহিনী বিবিসিকে বলেছে, সাংবাদিকরা আশ্রয় নেয়া ভবনে হামলার আগে সেখানে
বিদেশী সাংবাদিক আছেন এমনটি জানতো ইসরাইল। তবে তাদের টার্গেট করে হামলা করা
হয়নি। সংক্ষিপ্ত গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে হামলা করা হয়েছে। এ
হামলায় আহত একজন ফিলিস্তিনি সাংবাদিকের এক পা কেটে ফেলতে হয়েছে। এদিকে
ইসরাইলি হামলার জবাবে রকেট ছুড়ে পাল্টা জবাব দেয়ার চেষ্টা করছে হামাস।
Posted in: আন্তর্জাতিক
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
Facebook-এ শেয়ার করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন