মোবারক হোসেনর শিশির, দুর্গাপুর প্রতিনিধি :: গতকাল
বৃহ¯প্রতিবার রাজশাহীর দুর্গাপুরের নওপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আগাম
নির্বাচনী গনসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের
সভাপতি এ্যাড. তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। তিনি নওপাড়া ইউনিয়নের শ্যামপুর
বাজার, নওপাড়া, শিবপুর, ইসবপুর, পুরানতাহিরপুর ও মোহনগঞ্জ এলাকায় আগাম
নির্বাচনী গনসংযোগ করেছেন। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের
সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন। গনসংযোগ কালে তার সাথে ছিলেন উপজেলা
আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক সাদেক
আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিলিপ, উপজেলা আওয়ামী লীগের সদস্য
সাহার আলী, আলিয়াবাদ ডাঙ্গাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান
প্রমূখ।#
৫:২৫ AM
HBNtv.com





